1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১.০০ এএম
  • ৬১ Time View

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি: গতকাল রবিবার দুপুর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে উপস্থিতি ছিলেন, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসন সংক্রান্তে ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম,বাবর গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি), জনাব মোঃ হাবীবুল্লাহ,বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকজ্জামান মহোদয়।

সভায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও অধিকতর শৃঙ্খলাপূর্ণ, জনবান্ধব ও নিরাপদ করে তোলার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ। পাশাপাশি, পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় কোনো ধরনের হয়রানি ছাড়াই বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ জনগণের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিকসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জ পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com