1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার

পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি

  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০.২৫ পিএম
  • ২৮৭ Time View

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হতে চায় কোম্পানিটি। এই পদ্ধতির আইপিও’র শর্ত হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো’র আয়োজন করা হচ্ছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমেও রোড শোতে যোগ দেওয়া যাবে। এতে কোম্পানির উর্ধতন কর্মকর্তারা কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুসারে সকল যোগ্য বিনিয়োগকারী (ইআই) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।

আলোচিত বিধি অনুসারে, যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে আছে- মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্কিম, ন্যাশনাল পেনশন অথরিটি ইত্যাদি।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ইস্যু রেজিস্ট্রারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

বর্তমানে কনফিডেন্স গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিটির নাম কনফিডেন্স সিমেন্ট পিএলসি। এটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ। এই শেয়ারের ৩০.৩৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তারা ধারণ করছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩৭ দশমিক ৩৪ শতাংশ, আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ টাকা ২৩ পয়সা। সে বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ, যা ছিল শেয়ার প্রতি ১ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com