1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০.০৮ পিএম
  • ৬৫ Time View

ইসলামী সমাজের আয়োজনে আজ ৩ অক্টোবর ২০২৬ইং, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব এবং তাঁরই আইন-বিধানের আনুগত্য ও তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর শর্তহীন আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। ‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগরের দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইয়াসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে ইসলামী সমাজের আমীর আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৬ইং ৩মাসের জন্য গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী সমাজ গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি হচ্ছে- ১ম দফা: দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ, প্রচারপত্র বিলি, পথসভা ও মিছিল করা হবে। ২য় দফা: কুমিল্লা মহানগর এবং আলেখারচর বিশ্বরোড থেকে চট্টগ্রাম বিশ্বরোড ও কুড়িল বিশ্বরোড হয়ে গাজীপুর মহানগর পর্যন্ত, বিভিন্ন এলাকা সমূহে ১০ টি কল্যাণ ও মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হবে- ১ম সমাবেশ- ১০ অক্টোবর, শনিবার- খানবাড়ী বালুর মাঠ, কুশিয়ারা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা। ২য় সমাবেশ- ১৭ অক্টোবর, শনিবার- শিববাড়ী মোড়, জয়দেবপুর, গাজীপুর। ৩য় সমাবেশ- ২৪ অক্টোবর, শনিবার- টাউনহল ময়দান, কুমিল্লা মহানগর। ৪র্থ সমাবেশ-৩১ অক্টোবর, শনিবার- টঙ্গী কলেজ গেইট, গাজীপুর মহানগর। ৫ম সমাবেশ- ৭ নভেম্বর, শনিবার চান্দিনা, কুমিল্লা। ৬ষ্ঠ সমাবেশ- ১৪ নভেম্বর, শনিবার কুড়িল বিশ্বরোড, ঢাকা। ৭ম সমাবেশ- ২১ নভেম্বর, শনিবার- মদনপুর বাসস্ট্যান্ড, নারায়ণগঞ্জ। ৮ম সমাবেশ- ২৮ নভেম্বর, শনিবার- মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। ৯ম সমাবেশ-৪ ডিসেম্বর, শনিবার-সাইনবোর্ড বাসস্ট্যান্ড, ঢাকা। ১০ম সমাবেশ- ১১ ডিসেম্বর, শনিবার- কদমতলা সংসদ সংলগ্ন বাসাবো বালুর মাঠ, ঢাকা। ৩য় দফা: ২৮ ডিসেম্বর ২০২৬ইং, সোমবার- কল্যাণ ও মুক্তির মিছিল। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শুরু এবং কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ গৃহীত কর্মসূচি বাস্তবায়নে তিনি সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলের আন্তরীক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com