1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৩৮ পিএম
  • ৪৫ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ও মাদকসেবীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- বাবুল হোসেন (২৯), আশরাফুল (২৮), ফারুক আহম্মেদ ওরফে রকেল ওরফে রাখাল ওরফে রকিল (৩৯), ফরিদ (৬৫), আবুল হোসেন (৪৫) ও বাবুল হোসেন (২৯)। একই অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য জালাল (৫০), ইসমাইল (২২), মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) ও মনির হোসেন (৩৮)কে আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com