সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

কুড়িগ্রামে শীতের তীব্র দাপটে, মৃদু শৈত্যপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩০০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। ঘন মেঘে সূর্য ঢাকা থাকায় দিনের বেশির ভাগ সময় প্রাকৃতিক উষ্ণতা পাচ্ছে না মানুষ। 
ঠান্ডায় গবাদি পশুর দুর্ভোগ বেড়েছে বেশি। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। 
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার নামদেল মিয়া জানান, এই ঠান্ডায় ছোট দুই বাচ্চাকে নিয়ে খুবই সমস্যা পড়েছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। অভাবের সংসারে ছেলেদের গরম কাপড় কিনতে পারছি না। আজ পর্যন্ত কেউ একটি কম্বলও দেয়নি।
জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সোমবার (৩ জানুয়ারী) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দিনে দিনে আরও কমতে পারে। আকাশে ঘন মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। আকাশে মেঘ রয়েছে। 
আগামী ১-২দিনের মধ্যে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS