1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার

  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১.৫৮ পিএম
  • ১৬৬ Time View

সরকারে নতুন যুক্ত হওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু ও আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ গ্রহণের পরই তাদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া সম্পন্ন করে সরকার। নতুন দায়িত্ব বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব কাঠামোয়ও পরিবর্তন এসেছে।

প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পালন করবেন এবং কোন দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com