1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১.৫২ পিএম
  • ১৬৯ Time View

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র স্পন্সর পরিচালক জনাব ফিরোজুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক জনাব রহমান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং একজন পিএমজেএফ লায়ন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জনপ্রিয় রাজনীতিক জনাব রহমান দীর্ঘ ৩১ বছর ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (পাচ বার) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী জনাব রহমান প্রায় ৪২ বছর ঢাকায় ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে অবস্থিত ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। জনাব রহমান সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com