1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১.১৯ পিএম
  • ১২৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ইউসিবির কাছে ন্যাশনাল হাউজিংয়ের মোট ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার রয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবে ব্যাংকটি।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ২ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়েও একই ছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com