1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০.১৬ পিএম
  • ৪৯ Time View

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র বারিধারা স্থানান্তরিত শাখা রবিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বারিধারার শেফা টাওয়ারে অবস্থিত স্থানান্তরিত এই শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শাখা প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় সম্প্রতি দেশের প্রথম ৪০ তলা দৃষ্টিনন্দন ভবন ‘শান্তা পিনাকল’-এ স্থানান্তরিত হয়েছে, যা আমাদের ব্যাংকিং সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরিবর্তনের ধারায় গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমরা বারিধারা শাখাও স্থানান্তর করছি। তিনি ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের ব্যাংকের “পিমানি অ্যাপ” এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দ্রুত ও নিরাপদ উপায়ে দেশে অর্থ পাঠাতে পারছেন, যার জন্য কোনো শাখায় যাওয়ার প্রয়োজন নেই।”

ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস বারিধারা শাখার নতুন এই যাত্রা গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, নতুন এই শাখা গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “গ্রাহকদের আস্থা ও দীর্ঘদিনের সম্পর্কই প্রিমিয়ার ব্যাংকের সবচেয়ে মূল্যবান সম্পদ। বারিধারা শাখার নতুন এই ঠিকানা আমাদের সেবার পরিধি ও মান আরও উন্নত করতে সহায়তা করবে।” তিনি আরও যোগ করেন, “আধুনিক ও সুবিধাজনক সেবা নিশ্চিত করতে আমরা পিমানি প্ল্যাটফর্মকে নতুনভাবে সাজানোর কাজ করছি, যা হবে আরও বেশি গ্রাহকবান্ধব এবং সম্পূর্ণ ডিজিটাল।”

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও পথচলার নানা স্মৃতি তুলে ধরেন। তারা ব্যাংকের সেবার মান, পেশাদারিত্ব, গ্রাহকবান্ধব উদ্যোগ এবং পারস্পরিক আস্থার সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে তাদের এই সুদীর্ঘ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com