1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১.০৬ পিএম
  • ১৯২ Time View

সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু দুটির নাম হলো রাইসা ও আয়াত, যাদের উভয়ের বয়স ছিল ৬ মাসের নিচে। এ নিয়ে পুরো সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ২৫ জনের শরীরে নতুন করে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯০১ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। বিভাগজুড়ে মারা যাওয়া ১৩০ জন শিশুর মধ্যে ৬ জনের মৃত্যুর কারণ ল্যাব পরীক্ষায় ‘নিশ্চিত হাম’ হিসেবে ধরা পড়েছে এবং বাকিদের ক্ষেত্রে হামের তীব্র উপসর্গ ছিল বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com