1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

বাসের ধাক্কা গাছের সঙ্গে , নিহত ৮ যাত্রী

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ১০.০০ এএম
  • ১৮১ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আট যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (২৯ মে) সকাল সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এ তথ্য নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই আটজন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।’

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত আট জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া এখানে আসা পাঁচ-ছয় জনের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com