1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ 

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯.৩৫ এএম
  • ৫১ Time View
সঞ্জয় শীল,  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের নিলক্ষী দাস পাড়ায় গুলাগুলির ঘটনা ঘটে। এ সময়  রিফাত আহমেদ নামে গুলিবিদ্ধ এক যুবককে ঘটনাস্থল থেকে অপহরণের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ রিফাত একিই উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক মিয়ার সন্তান।
গুলাগুলির ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
স্থানিয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে রিফাত আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।
দুই পক্ষের মাঝে কে বা কারা ছিলো এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ গুলিবিদ্ধ রিফাতের বোন জামাই ফেসবুক লাইভে এসে স্থানিয় কথিত ডাকাত মনেক মিয়া জড়িত বলে দাবি করেন। এদিকে মনেক মিয়া এটিতে জড়িত নয় বলে দাবি করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা সত্য। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com