1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮.৫৪ এএম
  • ২১৫ Time View

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলো জার্মানরা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ন্যাগলসম্যানের শিষ্যরা।

ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি।

 

তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পায় কুরাসাও।

তবে আবারও লিড নিতে বেশি দেরি করেনি জার্মানি। ম্যাচের ৩৮ মিনিটে  কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও গোলের দেখা পায় জার্মানি। দলের পক্ষে পঞ্চম গোলটি করেন নাথানিয়েল ব্রাউন।

এর ১০ মিনিট পর জার্মানির হয়ে এবার ষষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। কুরাসাওয়ের কফিনের শেষ পেরেক ঠোকেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com