1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১১.৪৬ পিএম
  • ২৬৩ Time View

দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

সোমবার, ১৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিস নূরুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিস হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড এসপিডি বিভাগের পরিচালক জনাব নওশাদ

মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ২৪টি ব্যাংক ও ০৫টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী।

পুনঃঅর্থায়ন স্কিমসমূহের আওতায় বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ক্লাস্টার উন্নয়নের লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে ১,৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এসব স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭% সুদ হারে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই পুনঃঅর্থায়ন স্কিমসমূহে অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com