1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৫.১২ পিএম
  • ২০০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী জুন-জুলাই মাস থেকে প্রাথমিক স্কুলে বাংলাদেশের প্রায় ২ লক্ষ শিশুর মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। উপকরণের মধ্যে থাকবে জুতো, স্কুল ব্যাগ এবং ইউনিফর্ম। পর্যায়ক্রমে দিনাজপুরের প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।

১৬ মে-২০২৬ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম উপরোক্ত  কথাগুলো বলেন।

এমপি তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, তখনকার পরিবেশ অনেক সুন্দর ছিল। বিকেলে স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলার যে আনন্দ এবং প্রবণতা ছিল, তা বর্তমান সমাজে অনেকটা হারিয়ে গেছে। মানুষ এখন নিজেদের গুটিয়ে নিয়েছে।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করেন তিনি। বিশেষ করে “নতুন কুঁড়ি ২০২৬” বা এ ধরণের ক্রীড়া কর্মসূচি সারা দেশে প্রসারের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সন্তানরা বাড়ী থেকে বের হওয়ার পর ঠিকমতো ক্লাসে যাচ্ছে কি না এবং কোথায় যাচ্ছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শিশুদের সুন্দর পরিবেশে মানুষ করা এবং তাদের বিকাশে শিক্ষকদের অবদান অপরিসীম, তাই এই দায়িত্বটি আরও গুরুত্বের সাথে পালন করতে হবে। শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন শাপলা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি, ক্রিয়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। এছাড়াও বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন অতিথিবৃন্দ। উল্লেখ্য ১৬ মে থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত উক্ত মাঠে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বালকদল ও বালিকাদল সহ মোট ২৬ টি দল অংশগ্রহণ করছে। এসময় সহকারী জেলা প্রাথমিক অফিসার মোঃ সাইফুজ্জামান, বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন ধারাভাষ্যকার এসএম রফিক। রেফারী হিসেবে ছিলেন শিক্ষক মোঃ ওবাইদুর রহমানসহ ৫জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com