1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬.৩৬ পিএম
  • ১৮৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমাবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারুলিয়া বাজার এলাকায় র‌্যাব-১৩ অভিযান চালিয়ে একটি সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে ব্যাগে লাখা কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় সার ও কীটনাশকের দোকান মালিক সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ধনগাও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ (৬২) ও দগড়াই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাফিজ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১৩, তারিখ- ১২/০৫/২০২৬।

বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাাজ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রতœসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আজ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com