1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

দিনাজপুরে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৭.৩৪ পিএম
  • ৫৭ Time View

দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন  প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সেখ সাদেক আলী। নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিনাজপুরে উদ্বোধনী আনুষ্ঠান উপলক্ষে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রথমে আলোচনাসভা ও পরে কেক কাটা হয়।

দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি মুহাম্মদ কামারুজ্জানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়া পোস্টের দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল।

এসময়  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান, পৌর জামায়াতের সেক্রেটারী কামরুল হাসান রাসেল, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মির্জা লিয়াকত আলী বেগ লিটন।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল গণমাধ্যম আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশ ও জাতির কথা তুলে ধরবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে।

এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, কালের কন্ঠ ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শৈশব রাজু, এস এ টিভির জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, সমাজকর্মী মুকিত হায়দার শিপন। আলোচনা সভার পর কেক কাটেন উপস্থিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল কাসেম, বিজয় টিভির জেলা প্রতিনিধি মুফাস্সিরুল মাজেদ, নিউ নেশনের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ জুয়েল, বাংলা টিভির জেলা প্রতিনিধি মন্জুর আলী শাহ, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি কুরবান আলী, আজকের পত্রিকার চিরিরবন্দর প্রতিনিধি সোহাগ গাজী, বীরগঞ্জ প্রতিনিধি নাজমুল ইসলাম মিলন, নবাবগঞ্জ প্রতিনিধি আতিকুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com