1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুরে বাণিজ্য মেলার উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ১০.৪২ পিএম
  • ১৩৪ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২মে শনিবার সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠে ১৯তম দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫-২৬  শুভ উদ্বোধন করেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন করেছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন- ফেস্টুন,ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক  ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি। উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, মোঃ মনজুরুল ইসলাম এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক ও দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com