1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০.৫২ পিএম
  • ১৬৭ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম তুহিন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার মাধবেরঘাটে উচ্চ ক্ষমতা সম্পন্ন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন কালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) দীপঙ্কর বর্মন অবৈধ ড্রেজারটি জব্দ করে ড্রেজার চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন সংবাদ পেয়ে ১৫ এপ্রিল বুধবার বিকেল হতে রাত্রী ৮টা পযর্ন্ত সরজমিনে থেকে তদন্ত শেষে অবৈধ ড্রেজারটি জব্দ করেন।

জব্দ করার সময় পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ তহিদুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম, বীরগঞ্জ থানার পুলিশ অফিসারগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এর আগমন বুঝতে পেরে ড্রেজারের ড্রাইভার ও হেলপারেরা মেশিন রেখে পালিয়ে যায়। পরে ড্রেজারটি সংশ্লিষ্ট ইউপি সদস্য সোহেল রানার জিম্মায় রাখা হয়েছে।

ড্রেজার চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান কে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের ভাগিনা পরিচয় দানকারী ম্যানেজার সায়েম জানায়, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকায় বালু উত্তলনের ইজারা নেয়। সেখানে ড্রেজার চালানোর অনুমতি রয়েছে। চেয়ারম্যান তুহিনের নির্দেশে আত্রাই নদীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার দিয়ে সুলতানের মেশিন দ্বারা চেয়ারম্যান বালু উত্তলন করছে।

সেনগ্রাম এলাকার মাধবেরঘাটের বাসিন্দা টলেন চন্দ্র, টংক নাথ, বিকাশ চন্দ্রসহ এলাকাবাসী ১৩ এপ্রিল ভুমি প্রশাসনকে লিখিত অভিযোগে জানায়, বিএনপি নেতা তুহিন চেয়ারম্যান খানসামা উপজেলার বালু উত্তলনের কথা বলে বেআইনি ভাবে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি দলীয় নেতা হিসেবে প্রভাব খাটিয়ে বীরগঞ্জ সীমানায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি অব্যাহত রেখেছেন। অপরিকল্পিত ড্রেজিং এর ফলে নদীর উভয় তীরের বেশ কয়েকটি মন্দির, শ্মশান ঘাট, বাড়ীঘর, মসজিদ, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, আবাদি জমি হুমকীর মুখে। ইতি পূর্বে ড্রেজিংয়ের ফলে মাধবঘাট এলাকায় সৃষ্ট গর্তে পতিত হয়ে নদীর পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।

স্থানীয় বিকাশ চন্দ্র রায় জানায়, তুহিন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতা লায়ন চৌধুরীর সাথে আতাত করে আশির্বাদ পুষ্ট হয়ে তারই ছত্রছায়ায় র্দীঘদিন ধরে কোটি কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছেন। চেয়ারম্যান আইন অমান্য করে খানসামার আগ্রা বালু মহাল ইজারার নামে লুন্ঠন করেছে বীরগঞ্জ উপজেলার কোটি কোটি টাকার নদীর বালু।

এ ব্যপারে রবিউল ইসলাম তুহিন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, সীমানা নির্ধারণ না থাকায় এমন জটিলতার সৃষ্টি হয়েছে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ তহিদুল ইসলাম জানায়, এখন ড্রেজার লাগিয়ে যে স্থান হতে নদীর বালু উত্তলন করছে সে টি মুলতো বীরগঞ্জ উপজেলার মাধবঘাট এলাকা।

পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্যারের দিক নির্দেশনায় মামলার প্রস্তুতি চলছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন জানায়, এসব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ভূমি প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে এবং অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com