1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১.২৩ এএম
  • ২২৯ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গতকাল গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়ে এক মানবিক ও তাৎপর্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়, যা তাঁদের চলাচল সহজ করার পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

একইসাথে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ২০টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঝে জরুরি উদ্ধার উপকরণ প্রদান করা হয়, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেওয়া সম্ভব হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, AWO International-এর সহযোগিতায় বাস্তবায়িত “PROOFS” প্রকল্পের মাধ্যমে গাইবান্ধা জেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগসমূহ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com