1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১.২০ এএম
  • ২২৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অফিস সূত্রে জানা যায়- সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৫টায়। এরমধ্যে দুপুরবেলা ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি ছিলো। এ বছর নির্বাচনে ০৩টি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্যানেলগুলো হলো বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত প্যানেল “মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার” এবং বিএনপি’র একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল মোঃ ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) এবং নিরপেক্ষ প্যানেল “ফারুক-জামান” পরিষদ। এ বছর ১২শ ৮৭জন ভোটারের মধ্যে ১২শ ৫৩জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এ নির্বাচনে সকল প্যানেলের প্রার্থীরাই জয় লাভের শতভাগ আশাবাদী।

আরও জানা যায়- বৃহস্পতিবার দিবাগত-রাত ৯টায় ভোট গণনা শুরু হলে রাতভর গণনা শেষে পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সকল প্যানেলের প্রার্থীসহ কুমিল্লা বারের আইনজীবীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন- সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিজ্ঞ আইনজীবীগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com