1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১.১২ এএম
  • ২৯০ Time View

এ.কে পলাশ; কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে চলে গিয়ে থেমেছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন।

বুধবার (১ এপ্রিল) সকাল ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, বিচ্ছিন্ন হওয়া বগির পাশে ছিলো ‘গার্ড ব্রেক’ বগি। এ বগিতে থাকেন ট্রেন পরিচালক বা গার্ড। সেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে। এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়া ট্রেনের যাত্রীদের মাঝে চরম দুভোর্গ দেখা গেছে এবং বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা হাজারো যাত্রী । ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রাম ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে বিলম্ব হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে উদয়ন ট্রেনের রেখে যাওয়া বগি গুলো পুনরায় ট্রেনের ইঞ্জিনের সাথে সংযোগস্থল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে হাসানপুর এলাকা ছেড়ে যায়।

কুমিল্লা হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, সকাল ৬টা পাঁচ মিনিট সময় উদয়ন এক্সপ্রেস ট্রেন কুমিল্লা হাসানপুর রেলস্টেশন পার হয়। পরে হাসানপুর গুণবতীর মাঝখানে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুই ভাগ হয়ে যায়। তবে সেটা হাসানপুর রেলওয়ে স্টেশনের বাইরে। ট্রেনের কর্মচারীরা ট্রেন ঠিক করে আনুমানিক আধা ঘণ্টা পর ডাউনলাইন থেকে গাড়ি ছেড়ে যায়। তবে আমি প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে যেতে পারিনি। ২০ মিনিট পর ডাউন লাইন দিয়ে গাড়ি যাতায়াত শুরু করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com