মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

এ.কে পলাশ
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ের দত্তপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন (২৮) একই ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তিনি মেহেরকুল দৌলতপুর চৌমুহনী এলাকার চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার কিছু আগে সুমন মোটরসাইকেলে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের একটি অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সুমন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তারা আরও জানান, ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়া যাবে এমন ধারণা থেকেই তিনি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

এবিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, প্রথমে আমাদের কাছে বিষয়টি জানানো হয়নি। পরে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS