1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০.৫০ পিএম
  • ২৪৯ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুরের মাটি ও মানুষের উন্নয়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) যেভাবে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দিনাজপুরের অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে জিও-এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আমি সকল জনকল্যাণমূলক কাজে আপনাদের পাশে থাকব।

২৯ মার্চ রোববার বালুবাড়ী এমবিএসকে’র প্রধান কার্যালয়ের হলরুমে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে জননন্দিত নেতা ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, সিনিয়র হিসাব রক্ষক মোঃ আমিনুজ্জামান, এইচআর ম্যানেজার মোর্শেদা পারভীন মলি, উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন, নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের বিশ্বাস সংসদ সদস্য হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরে নারীদের ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবেন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী এমআইএস অফিসার মোঃ নুর নবী।

সভার শুরুতে এমবিএসকে’র পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে দিনাজপুর সদর-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় এমবিএসকে’র সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com