1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ফ্লাইট চলাচলে স্থবিরতা, শাহ আমানতে বাতিল দুই শতাধিক ফ্লাইট

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২.২৪ পিএম
  • ২৩৬ Time View

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে আবারও স্থবির হয়ে পড়েছে ফ্লাইট চলাচল। চলমান এ পরিস্থিতির প্রভাবে গতকাল ২৮ মার্চ পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিমানবন্দরটি থেকে মধ্যপ্রাচ্যের ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহার ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

এ দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের  ৫টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com