বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শুভকামনা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণ বাংলাদেশের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। বার্তায় আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ইসলামাবাদ।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান

বাংলাদেশের ইতিহাসে ২৬শে মার্চ এক অনন্য ও গৌরবময় দিন। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জনপদে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত ও নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেই বিভীষিকাময় রাতের পরই আসে স্বাধীনতার ঘোষণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS