1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২.৩০ পিএম
  • ৩৩৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে প্রাপ্ত ৫২০ কার্টুন খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতেই ৫০০ কার্টুন হয়ে যায়। বাকি ২০ কার্টুন কোথায় হাওয়া হয়ে গিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে পাচশত কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ শাখা চিঠিতে দেখা যায় ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে একজন লিখেন, সৌদি আরবের বাদশাহ এর দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে যদি ২০ কার্টুন উধাও হয়ে যায় । এটা মেনে নেওয়া যায় না। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত । তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি বলতে চান? আমি পাঁচশত কার্টুন পেয়েছি। ওয়েবসাইটে নাম্বার আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন। কুমিল্লায় কত কার্টুন খেজুর দিয়েছে। আমাদেরকে পাঁচশ কাটুন দিয়েছে ঢাকা থেকে। চিঠি পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করেনি।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com