1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.৫০ এএম
  • ২৭৫ Time View

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত কয়েকটি নির্বাচনে কিছু অসাধু দালাল ও সুবিধাভোগী চক্র প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে কেন্দ্র দখল, ভোট কারচুপি এবং প্রশাসনকে প্রভাবিত করার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

এলাকাবাসীর দাবি, অতীতে যারা দালালি, চামচামি এবং ক্ষমতার অপব্যবহার করে এমপি ও চেয়ারম্যানদের নাম ভাঙিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল, তাদের আর কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। জনগণের ভোটাধিকার রক্ষা এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কুমিল্লা জেলা উপ-সহকারী পরিচালক ও সৌদি প্রবাসী সমাজকর্মী মো: সেলিম রানা বলেন, “আমরা চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত। অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে, তাদের আর সুযোগ দেওয়া উচিত নয়। জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য প্রয়োজন স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা। তাই আগামী ইউপি নির্বাচনে জনগণের মতামত ও ভোটের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

এলাকাবাসীর পক্ষ থেকেও একই দাবি উঠে এসেছে। তারা মনে করেন, সঠিক নেতৃত্ব এবং জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই সকল নাগরিককে সচেতন হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, আগামী ইউপি নির্বাচন যদি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com