1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লা চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১.১৫ এএম
  • ১৯৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে একই ঘরের পৃথক দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।

রবিবার (১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭) উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তার দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। ফারহানা ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে বসবাস করতেন।

রবিবার (১ মার্চ) সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, পরে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শণ শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com