1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

কুমিল্লা চান্দিনায় রাসেল মুন্সির সন্ধ্যানের দাবিতে থানার সামনে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯.৩৫ পিএম
  • ২৬৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও সন্ধান মিলেনি রাসেল মুন্সি (২৭) নামের এক যুবকের। সে উপজেলা সদরের মহারং মুন্সি বাড়ির মনিরুল ইসলাম মুন্সির বড় ছেলে। গত বছরের ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে রাসেল এর কোন সন্ধান না পেয়ে ওই বছরের ৭ ডিসেম্বর রাসেল মুন্সির ছোট ভাই মাসুদ রানা চান্দিনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ওই বিষয়ে চান্দিনা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৩ মাসেও ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা থানার প্রধান ফটকের সামনে ওই যুবকের সন্ধান চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী। এসময় তার মা-বাবা, স্ত্রী, একমাত্র কন্যা ও ভাই-বোন সহ এলাকাবাসী উপস্থিত ছিল। বিক্ষোভ ও মানববন্ধনে নিখোঁজ রাসেল মুন্সি কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে ? এসব বিষয় প্রশাসনের নিকট জবাব চেয়ে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় চান্দিনা থানায় অপহরণ মামলা দায়েরের পর পাশ্ববর্তী বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি পরিত্যাক্ত ঘর থেকে রাসেল মুন্সির ব্যবহৃত ব্যাগ, আতর এবং ঘরের মেঝে ও দেয়ালে রক্তের দাগ পায় পুলিশ। সেদিন সিআইডি’র সহযোগিতায় আলামত সংগ্রহ করে ডিএনএ টেস্ট এর জন্য ল্যাবে প্রেরণ করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বছরের ১৫ ডিসেম্বর রাসেল এর ঘনিষ্ট ৩ জনকে আটক করেছিলো পুলিশ। পরে সন্দেহভাজন আরও ১জনকে আটক করে পৃথক সময়ে রিমান্ডে নেয়া হয়। তবে রিমান্ডে আসামীদের কাছ থেকে নিখোঁজ রাসেল মুন্সি সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত আমরা ৪জন আসামীকে আটক করেছি এবং রিমান্ডেও নিয়েছি। তবে কোন সুনির্দিষ্ট তথ্য পাইনি। ডিএনএ রিপোর্ট আসলে মামলাটির দ্রুত অগ্রগতি হবে। আশাকরি রাসেল মুন্সিকে জীবিত উদ্ধার করতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com