
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামী রাসেল মিয়া (২৯) বরগুনা সদর উপজেলার সাহেরো হাওলা গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply