1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৫

  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩০ পিএম
  • ২১৮ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও স্থানীয় খলিল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

নিহতরা হলেন— বড়কুলা গ্রামের খলিল গ্রুপের নেতা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ এবং একই গ্রুপের ফেরদৌস হোসেন। এছাড়া প্রতিপক্ষ খায়ের গ্রুপের ওসিকুর মিয়াও এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০   জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিকুরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

পুলিশ সুপার আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, অপরাধী যেই হোক না কেন, আইন অনুযায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com