শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন; ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম  নড়াইলের নড়াগাতীতে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণে থানায় অভিযোগ  কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ Time View

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামীকাল রবিবার (১৫ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.মো.শফিকুর রহমান।

উল্লেখ্য যে, কটিয়াদী উপজেলায় জামায়াতের নির্বাচনী জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বড়িবাড়ি শিমুলবাগ এলাকায় দলীয় এক কর্মীর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মওলানা নূরুল উল্লাহ আমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ এলাকার মো.শাহ আলম ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। দলীয় এই কর্মীর অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়াতে এবং নিহতের পরিবারের খোঁজখবর নিতে আমির নিজেই ইটনায় উপস্থিত হচ্ছেন।

দলের শীর্ষস্থানীয় নেতারা বলেন, ডা.শফিকুর রহমান মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং আর্থিক ও সাংগঠনিক সহায়তার বিষয়টি নিশ্চিত করবেন বলে তারা জানিয়েছেন।

তার এই আগমন উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS