1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয়

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১৫ পিএম
  • ২৭৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জের ৪টি আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য পাওয়া গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা বিরামহীন শান্তিপূর্ণভাাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ভোটকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায় নি। শুধু বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখান একজনকে ২ বছরের জেল দেয়া হয়েছে। জানা যায়, হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতিকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট, এ আসনে স্বতস্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। হবিগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট, এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি মার্কায় পেয়েছেন ২৬ হাজার ৪৬৬ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com