1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

পঞ্চগড়-১ এ ধানের শীষের জয়, পিছিয়ে এনসিপির সারজিস

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.২৩ এএম
  • ২৬৮ Time View

পঞ্চগড়ের দুটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। এতে হেরে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে এক লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. সারজিস আলম শাপলাকলি প্রতীকে এক লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট হয়েছে দুই লাখ ১৯ হাজার ৫৭৬টি, ‘না’ ভোট পড়েছে ৯৯ হাজার ৫৯৪টি।

পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিউল আলম সুফি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২টি।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে এক লাখ ৬৩ হাজার ৮৭৫টি এবং ‘না’ ভোট পড়েছে এক লাখ ২৯ হাজার ৮৮টি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুদজ্জামান বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন। এ সময় দুটি আসনের নির্বাচিত ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com