1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের নিরঙ্কুশ বিজয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ৩৪০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা) সবগুলো কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

নির্বাচনী কর্মকর্তাদের তথ্যমতে, আসনের ১৮০টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ২ হাজার ৭৪১টি যুক্ত করে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল মোট পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পোস্টাল ভোট ৮১১টি সহ মোট পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট।

এ হিসাবে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ৬১ হাজার ২২৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এর আগে দলীয় অফিস সূত্রে পাওয়া প্রাথমিক বেসরকারি ফলাফলেও জামায়াত প্রার্থীর এগিয়ে থাকার তথ্য জানানো হয়। অন্য এক হিসাবে দেখা যায়, ১৮০টি কেন্দ্রের ভোট গণনা শেষে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট এবং বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৪৮ ভোট।

উল্লেখ্য, সারাদেশে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে দেশের ২৯৯টি আসনে। পরে শুরু হয় ভোট গণনা।

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের এই বিজয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com