1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০৩ পিএম
  • ২৪১ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর কটক বাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির কটকবাজার এলাকায় র‍্যাবের একটি দল এই অভিযান শুরু করে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির কটকবাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে পুকুরের পানিতে লুকিয়ে রাখা ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৯ রাউন্ড গুলি, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র। দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার কার্যক্রম শেষে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্ত হয়।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com