1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৫ পিএম
  • ২৪৭ Time View

​রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ​সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাজমুল হুদা হিমেল তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় নেতা-কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে তার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর আসনের মানুষের পাশে থাকতে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন।

​নাজমুল হুদা হিমেল সুরমা জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামগুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।হালুয়ারঘাট হয়ে মঙ্গলকাটা চৌমুহনী নারায়নতলা হয়ে জাহাঙ্গীরনগর এবং সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তরুণ এই প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় বয়োবৃদ্ধ ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

​গণসংযোগ পরবর্তী নাজমুল হুদা হিমেল বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের মাটি ও মানুষের সাথে জাতীয় পার্টির সম্পর্ক দীর্ঘদিনের।

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড আজও এ অঞ্চলের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। আমি আপনাদেরই সন্তান। অবহেলিত সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যাবস্হার উন্নয়ন করতে ধারার গাও-হালুয়ারঘাট সুরমা নদীতে একটি ব্রীজ জরুরী এই অঞ্চলের রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে আমি লাঙ্গলের প্রতীক নিয়ে এসেছি।”

​”সীমান্তবর্তী এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা আমি জানি। নির্বাচিত হতে পারলে সুরমা নদীর তীরবর্তী মানুষের অধিকার রক্ষা এবং মাদক ও বেকারত্বমুক্ত একটি আধুনিক উপজেলা গড়াই হবে আমার মূল লক্ষ্য।

​স্থানীয় ভোটাররা জানান, হিমেল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা। তাঁর সাবলীল কথা এবং মানুষের প্রতি আন্তরিকতা ভোটারদের আকর্ষণ করছে। জাহাঙ্গীরনগর বাজারের এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এলাকার উন্নয়ন চাই। হিমেল সাহেবের মতো শিক্ষিত ও উদ্যমী নেতৃত্ব আমাদের এলাকার জন্য প্রয়োজন।”

​গণসংযোগকালে নাজমুল হুদা হিমেলের সঙ্গে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com