মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা

প্রতীক কুমার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

প্রতীক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি: উলিপুরে দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উলিপুরে দুর্গাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধারাবাহিকভাবে এই নির্বাচনী কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন
১|এম পি প্রার্থী তাজভির উল ইসলাম,২| উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, ৩|উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩,বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আবেদ আলী সর্দারষ ৪| দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুদ আলী সরকার ৫| উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম ৬| সদস্য সচিব আনিসুর রহমান ৭| সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ বুলু সহ ইউনিয়নের সকল নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দ ও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

প্রচারণা ও উঠান বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। অতীতে বিএনপি জনগণের কল্যাণে যে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা আবারো বজায় রেখে মানুষের পাশে থাকবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি ও আন্তরিকতা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে সমর্থন জানান এবং এই নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

এদিকে দিনভর চলা এই প্রচারণা কার্যক্রমে দুর্গাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড গোড়াই অর্জুনের ডারা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় স্লোগান, গণসংযোগ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা নতুন গতি পায়।

দুর্গাপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে এই গণসংযোগ কার্যক্রম বিএনপির জনগণের নির্ভর রাজনীতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। মানুষের আস্থা ও অংশগ্রহণের শক্তিতেই পরিবর্তনের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ এমন প্রত্যাশার কথাও উঠে আসে প্রচারণায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS