1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুরের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১২.১১ পিএম
  • ২৫১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব ড. আহসান এইচ মুনসুর মহোদয়ের চুয়াডাঙ্গা জেলায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি  সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলায় কার্যরত সকল ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর মহোদয়ের সহধর্মিনী জনাব দিলরুবা রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ)  মোঃ হারুনূর রশিদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় গভর্নর ড. আহসান এইচ মুনসুর দেশের ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আধুনিক ও জনবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং গ্রাহকবান্ধব কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com