1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

উৎসবমুখর পরিবেশে শুরু হলো অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০.২৬ পিএম
  • ৩০২ Time View

ক্রীড়া কূটনীতির অনন্য উদযাপনে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে উদ্দীপনা, প্রতিযোগিতামূলক মনোভাব ও ঐক্যের বার্তা নিয়ে সফলভাবে শেষ হয়েছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫-এর প্রথম দিন।

২৪টি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে দুইটি মাঠে একযোগে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়, যা টুর্নামেন্টের উদ্বোধনী দিনকে করে তোলে প্রাণবন্ত।

শুক্রবার সকালে উত্তরার এপিবিএন মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পূর্ব ও পশ্চিম) সচিব ড. মো. নজরুল ইসলাম। এ সময় ইতালি, ফিলিপাইন ও পাকিস্তানের রাষ্ট্রদূত, এবং সৌদি আরব, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের উপ হাইকমিশনাররা যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিরা।

ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্টের ভেন্যু পার্টনার এপিবিএন। স্বাগত বক্তব্যে এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেন, “আমাদের মাঠে বিভিন্ন দেশের দুতাবাসের অংশগ্রহণে এই আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।”

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি ফাহাদ করিম এই উদ্যোগকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫-এর আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং টানা ষষ্ঠবারের মতো ইভেন্টটির সার্বিক তত্ত্বাবধান করছে গেমপ্লে লিমিটেড।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সৌদিয়া এয়ারলাইন্স। সৌদিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মি. সালমান এ. আলালি ঘোষণা দেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন একটি ঢাকা-সৌদি আরব-ঢাকা রিটার্ন বিমান টিকিট।

আটটি গ্রুপে বিভক্ত ২৪টি দল উদ্বোধনী দিনেই তাদের গ্রুপ পর্বের সকল ম্যাচ সম্পন্ন করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অংশ গ্ৰহন করে বাংলাদেশ বনাম আইওএম, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় মালয়েশিয়া বনাম আলজেরিয়ার মধ্যে।

গ্রুপ পর্ব শেষে ১৬টি দল নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে। রাউন্ড অব ১৬. কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে ২৪ জানুয়ারি চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। একই ভেন্যুতে বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টের লজিস্টিক্যাল পার্টনার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

টুর্নামেন্টের সকল ম্যাচ নাগরিক টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইভেন্টের অন্যান্য পার্টনারদের মধ্যে রয়েছে আলাপ, ডেইলি সান, ছুটি গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার, অ্যাস্টার ফার্মেসি, ইউনিমার্ট, ম্যাগি, ফ্রেশ, পোলার, সাফারি ট্রেড ইন্টারন্যাশনাল এবং গ্যালারি দ্য ইলিউশন।

প্রথম দিনের গ্রুপ পর্বের ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় টুর্নামেন্ট এখন প্রবেশ করছে রোমাঞ্চকর নকআউট পর্বে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো শিরোপার জন্য লড়াই করবে।

পররাষ্ট্র উপদেষ্টা মি. মো. তৌহিদ হোসেন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com