পুঁজিবাজারে ভালো ও মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে তালিকাভুক্ত করতে হবে। নতুন আইপিও রুলসের মাধ্যমে আরও বেশি প্রফেশনাল ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার (২১ জানুয়ারি বেলা ১০ টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে কমিশন সভা কক্ষে বিএসইসির সঙ্গে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এসব কথা বলেন।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান তপন চৌধুরী নেতৃত্ব দেন।
এসময় পুঁজিবাজারের অটোমেশন, পুঁজিবাজারের কাঠামোগত আধুনিকায়ন, কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট, সার্ভেইল্যান্স যুগোপযোগীকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে ভালো ও মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে তালিকাভুক্ত করতে হবে। নতুন আইপিও রুলসের মাধ্যমে আরও বেশি প্রফেশনাল ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি হয়েছে।