1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে বেলাল হোসেন

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.২২ পিএম
  • ২২২ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন গত বুধবার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে এ দায়িত্ব নেন তিনি।

বেলাল হোসেন ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ৩১ অক্টোবর বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব নেন। গত ১২ অক্টোবর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সংস্থার সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশের শাখার দায়িত্ব পান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৯ সালে বেলাল হোসেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com