1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

মাধবপুরে জমি দখলের অভিযোগ, হুমকিতে রেজাউল করিম এর পরিবার

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১১.১৪ এএম
  • ২৫০ Time View

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে রেজাউল করিমের ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল—এমন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রেজাউল করিম জানান, তিনি ২০১১ সালে তাজুল ইসলামের কাছ থেকে ৩৭ শতাংশ জমি আইনগতভাবে ক্রয় করেন। জমিটির দলিল ও খারিজ সম্পূর্ণভাবে তাদের নামে রয়েছে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসলেও সম্প্রতি তাজুল ইসলামের ছেলেরা—মোহাম্মদ নিয়াজ মিয়া ও শুভ মিয়া—জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রেজাউল করিম আরও বলেন, “জমি রক্ষার জন্য আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। এর জেরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। জমিতে গেলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এমনকি আমার জমির ভেতরে লাগানো গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে।”

রেজাউল করিমের ভাই মোহাম্মদ জিতু মিয়া জানান, “এই জমি প্রায় ১৫ বছর ধরে আমাদের ভোগদখলে রয়েছে। আমি নিজেই তাজুল মিয়ার কাছ থেকে জমিটি কিনে দিয়েছিলাম। এখন তার ছেলেরা বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাদের হয়রানির চেষ্টা করছে।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com