1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

মাগুরার ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১১.২৪ পিএম
  • ২৪৪ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর নাম আকাশ শেখ (২২)। তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মৃত বক্কার শেখের ছেলে।ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য অনুযায়ী মহম্মদপুর থানার কানাইনগর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচ থেকে আরও ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মধ্যে মোট ১৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৪৪.৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com