1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১.০৬ পিএম
  • ২৪৬ Time View

রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলা’তে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।

এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, (পিপিএম)এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার ( ২৯ ডিসেম্বর)২৫ খ্রিঃ রাত আনুমানিক ১১ঃটা ৫০ মিনিটের সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপ ভ্যানটি থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ১ লিটার করে মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা।

পুলিশ মাদকসহ পরিবহনকাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

অভিযান চলাকালীন পিকআপ চালক অনুপ দত্ত (৩১)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অজ্ঞাতনামা আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত অনুপ দত্ত এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে।

​পুলিশ জানায়, পার্বত্য এলাকায় মাদকের প্রসার রোধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com