1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়িতে মৎস্যজীবী দলের আয়োজনে পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯.৩৬ পিএম
  • ২০৪ Time View

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মৎস্যজীবী দলের উদ্যোগে পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও নেতা আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন—মৎস্যজীবী দলের প্রতিটি কর্মী বিএনপির একটি গুরুত্বপূর্ণ শক্তি, যারা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের নীতিমালাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত ও সক্রিয় করতে এই পরিচিতি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার তাঁর বক্তব্যে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন—
“গাইবান্ধা-৫ আসনের মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের এই সংকটকালীন সময়ে আরো ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে সকলের প্রতি দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, মৎস্যজীবী ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সভা শেষে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনী কার্যক্রমকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com