1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় উপচেপড়া ভিড়: চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনেও জমজমাট আয়োজন

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮.৪১ পিএম
  • ১৪৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা চলছে। মুক্তমঞ্চ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা গত মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। মেলার দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ১২টি স্টল বসেছে। এসব স্টলে নানা ধরনের ফল, সবজি, বীজ, কীটনাশক, সবজি ও ফলের চারা, খাঁটি মধু, গুড় সহ চুয়াডাঙ্গায় উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি এবং জৈব সার প্রদর্শিত হচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা স্টলগুলোতে প্রদর্শিত ফল ও সবজির উপকারিতা সম্পর্কে দর্শনার্থীদের নানা তথ্য দিচ্ছেন। পাশাপাশি, রাসায়নিক সার ও কীটনাশকের ভয়াবহ দিক সম্পর্কেও তারা সকলকে ধারণা দিচ্ছেন, যা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

মেলায় প্রথম দিন থেকেই বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা কৃষি বিষয়ক এবং অন্যান্য বিষয়ে পরিবেশনা করছেন, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস,খুলনা বিভাগীয় বীজ প্রত্যয়ন অফিসার বিভাস চন্দ্র সাহা, অতিরিক্ত পরিচালক মিঠু চন্দ্র অধিকারী, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুর রহমান, আব্দুল ওয়াহেদ, মোসলে উদ্দিন সহ জেলার বিভিন্ন স্থানের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী, কৃষি উদ্যোক্তা এবং নানা শ্রেণী-পেশার মানুষ।

কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ক এই মেলা আগামীকাল ৪ ডিসেম্বর শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com