1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এসএমই খাতে ঋণপ্রবাহ জোরদারে এসএমইডিপি-২ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ১৭৪ Time View

ঢাকা, বাংলাদেশ [২৭ নভেম্বর, ২০২৫] ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ ও এসএমই খাতের সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাদের সহায়তায় পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এ ফ্ল্যাগশিপ প্রকল্পটি এসএমই খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এস. এম. আবদুল হাকিম এর উপস্থিতিতে জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মোঃ তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ কেন্দ্রীয় ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com