1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬.৪০ পিএম
  • ১৫৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:‎ ‎গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

‎এছাড়া গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেনসহ জেলার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎পরিচিতি সভায় সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি জেলার নানাবিধ সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন।

‎জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সাংবাদিকদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। আমি আশা করি, সাংবাদিকরা উন্নয়ন কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

‎সভা শেষে জেলা প্রশাসক জেলার বিভিন্ন সমস্যা সমাধানে তার দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com